নিজেদের জনপ্রিয় সংলাপে স্বত্বাধিকার প্রয়োগ করে এর যথেচ্ছ ব্যবহার ইদানীং বন্ধ করছেন অনেক তারকাই। এবার একই কারণে আদালতে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি পিটিশন জমা দিয়েছেন অভিনেতা, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া তাঁর নাম, পছন্দ-অপছন্দ কিংবা তাঁর জনপ্রিয় সম্বোধন কেউ ব্যবহার করতে পারবেন না।
বেশ কিছু প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফরমের বিরুদ্ধে মামলাও করেছেন জ্যাকি শ্রফ। আজ, বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
অভিনেতার পক্ষে তাঁর আইনজীবী জানিয়েছেন, জ্যাকির নাম ও কণ্ঠস্বর ব্যবহার করে একাধিক আপত্তিকর মিম ও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বাজারে। শুধু ‘বীরু’ই নয়, ‘জহ্নু দাদা’ বা অভিনেতার অন্য নাম নিয়ে যাঁরা এই অপব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছেন জ্যাকি।
উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা অনিল কাপুরকেও এ ধরনের পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল। ‘ঝাক্কাস’ শব্দটির যত্রতত্র প্রয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন অনিল। অমিতাভ বচ্চনও নিজের কণ্ঠস্বরের স্বত্বাধিকার রক্ষায় আইনি সাহায্য নিয়েছেন। এবার সেই দলে যোগ হলো জ্যাকির নামও।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে