২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসরে সেরার মুকুট জেতেন ভারতীয় সুন্দরী মানুষি ছিল্লার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল চীনের সানাইয়া সিটি এরেনায়। এই জয়ের পরই বিশ্বে তাঁর সৌন্দর্য নিয়ে আলোচনার চর্চা হয়ে দাঁড়ায়।
তবে তাঁর এই মিস ওয়ার্ল্ড হওয়া খুব সহজ ছিল না। প্রতিযোগিতার শেষে তাঁকে কঠিন এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তবে ভারতীয় এই কন্যা খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটির উত্তর দিয়েছিল। হৃদয় থেকেও দেওয়া উত্তরে, সাফল্য তাঁকে কাছে না এসে পারেনি।
সেই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মানুষির কাছে প্রশ্ন রাখা হয় বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক কার পাওয়া উচিত? মানুষি বিচারকদের এই প্রশ্নের উত্তর যা বলেছিল, তাতে শুধু বিচারক নয় দর্শকেরাও অবাক হয়ে গিয়েছিলেন।
বিচারকদের প্রশ্নের উত্তরে মানুষি বলেন, বিশ্বে একজন মায়ের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া উচিত, কারণ হিসেবে তিনি বলেন, মা এমন একজন মানুষ যিনি তাঁর সন্তানদের জন্য নির্দ্বিধায় সমস্ত কিছু ত্যাগ করেন। আর এই উত্তর বিচারকদের মন জয় করে নেয় এবং তাঁর জয়ের পথ উন্মুক্ত হয়।
মানুষির উত্তরের পর বিচারক থেকে উপস্থিত দর্শক, সবার ছিল একই মন্তব্য—মানুষি শুধু সুন্দরী নন, বুদ্ধিমতীও বটে।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৭ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৭ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৭ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৭ ঘণ্টা আগে