
চীনের ৩৭টি প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে, এই চীনা প্রযুক্তি কোম্পানিগুলো মার্কিন উপকরণ ব্যবহার করে নজরদারি বেলুন ও দেশটির সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছিল।
ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া চীনা কোম্পানিগুলোর মধ্যে ২২টি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহযোগিতা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছে। ১১টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা নজরদারি বেলুন তৈরি করেছে এবং অন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ—তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে।
জো বাইডেন ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা পাওয়া এই ৩৭টি কোম্পানিসহ মোট ৩৫৫টি চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হলো। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এতসংখ্যক কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা অতীতের কোনো প্রেসিডেন্টের আমলে দেওয়া হয়নি।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অ্যালান এস্তেভেজ বলেছেন, ‘মূলত জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট উল্লেখযোগ্য উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ তিনি জানান, এই কোম্পানিগুলো মার্কিন প্রযুক্তি চীনের সামরিক স্বার্থে ব্যবহার করছিল।
এস্তেভেজ আরও বলেছেন, ‘আজকের পদক্ষেপ গণপ্রজাতন্ত্রী চীন ও এর সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রচেষ্টার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় আরেকটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ। আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষতি করে এমন উপায়ে ব্যবহার করা যেতে পারে এমন মার্কিন প্রযুক্তিতে চীনা প্রবেশাধিকার বন্ধ করা থেকে এই জাতীয় কোম্পানিগুলোকে ঠেকানোর জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
৩ ঘণ্টা আগে