স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ আগামী ২১ মে’র মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। গত বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা জানিয়েছেন। এদিকে, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটি গতকাল শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জোসেপ বোরেল জানিয়েছেন, স্পেন, আয়ারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এ সময় তিনি স্লোভেনিয়ার নামও উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রতীকী একটি কাজ। এটি (স্বীকৃতি) একটি রাষ্ট্রের রাষ্ট্র হিসেবে টিকে থাকার ইচ্ছাকে স্বীকৃতি দেবে।’ এ সময় তিনি জানান, বেলজিয়ামও একই পথ অনুসরণ করতে পারে।
এর আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ জানিয়েছিলেন—তাঁর দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যদিও তিনি সে সময় কোনো তথ্য দেননি। সে সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে স্পেন ও আয়ারল্যান্ড আনুষ্ঠানিক জোট বাঁধার ঘোষণা দেয়। এ ছাড়া নরওয়েও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে।
এর আগে, গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাঁদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তাঁরা সে সময় বলেন, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।
সর্বশেষ গত ২৩ এপ্রিল মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জ্যামাইকা সরকার জানায়, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে জ্যামাইকাসহ মোট ১৪০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকের সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত কোনো পোশাক বা পোশাকের অংশ যোগ করার অধিকার শিক্ষার্থীর নেই বলে স্পষ্ট করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত এক স্কুলছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে।
২১ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ঘটনাটি কখন বা কোথায় ঘটেছিল, কিংবা তাঁর কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, তাও জানাননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচির ওপর নতুন ও চড়া ফি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় আছেন, এমন দুই লাখ পর্যন্ত বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে