
দীর্ঘ দুই বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে—বলিউডে এমনই গুঞ্জন। বিচ্ছেদে নাকি মন ভেঙেছে অনন্যার। বাড়িতে পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আর এর মাঝেই আদিত্যকে দেখা গেছে সারা আলি খানের সঙ্গে পার্টি করতে। পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আদিত্য-সারা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই হয়েছে ভাইরাল।
একসঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবির শুটিং করছেন আদিত্য আর সারা। পরিচালক অনুরাগ বসুর জন্মদিন পালন করতে সেটেই বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল।
এর আগে এক ফ্যাশন শোতেও একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। বাস্তবে কি এবার সারার সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে? সময়ই তার উত্তর দিতে পারবে।
‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের নানা রকমের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘‘মেট্রো ইন দিনো’’।’
অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি আদিত্য। দুজনেরই এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রায় এক মাস আগে সম্পর্ক ভেঙেছে তাঁদের। দুজনের মধ্যে সব ভালোই চলছিল। তাই সম্পর্ক ভাঙায় অনেকেই অবাক। তবে বিচ্ছেদ হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তাঁরা।
এদিকে সম্প্রতি মাঝরাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সেই উত্তর অবশ্য মেলেনি এখনো।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে