দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম। এখন থেকে শান্ত বার্জারের বিভিন্ন অংশগ্রহণমূলক ও প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।
নাজমুল হোসেন শান্তর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা বার্জার পেইন্টসের সুনাম বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এবার সোনার দাম কমেছে প্রতি ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। আজ বুধবার এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বারবার বৃদ্ধি পাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমান। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, কেন প্রকল্পগুলো সময়মতো শেষ হচ্ছে না, তা খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।
১৬ ঘণ্টা আগে
স্থবির বিনিয়োগে গতি ফেরাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উৎসে কর কমানো এবং করপোরেট কর হার আগামী ৫ বছর স্থিতিশীল রাখার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিলাসী ও আমদানিনির্ভর পণ্যে শুল্ক ও কর বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক সূত্র জানিয়েছে।
১৬ ঘণ্টা আগে