আরব আমিরাত সরকারের কাছ থেকে সম্মাননা পাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন দিয়েছে। গত ১৮ এপ্রিল এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এত বড় অর্জন বরাবরের মতো নিজের কাছেই রেখেছিলেন শাকিব। আজ শনিবার বিকেলে বিষয়টি প্রকাশ্যে এনেছেন শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন।
মামুন জানান, আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে প্রথম গোল্ডেন ভিসা প্রাপ্তির সম্মাননা দিচ্ছেন! কিছুদিনের মধ্যে শাকিব খান দেশটিতে গিয়ে এই সম্মাননা গ্রহণ করবেন।
সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রের বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে।
এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তাঁর পরিবার নানা সুযোগ-সুবিধা পাবে। তাঁদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না।
বলিউড সেলিব্রেটি যাঁদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও কমল হাসান। এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে