জয়ের অর্ধেক কাজটা সেরেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১২৪ রানে অলআউট করে। পরে ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পরে বড় জয়ই পেল বাংলাদেশ।
তানজিদ হাসান তামিমের ফিফটিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে ছিল ২৮টি। ম্যাচ জয়ের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। ওপেনিং সঙ্গী ফিরলেও দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন তানজিদ তামিম। দুজনে মিলে ৫২ রানের জুটি গড়েন। ২১ রানে অধিনায়ক শান্ত ফিরলে জয়ের বাকি কাজটুকু তাওহীদ হৃদয়ের সঙ্গে সারেন তিনি।
৩৬ বলে অপরাজিত ৬৯ রানের ঝোড়ো জুটি গড়ে বাংলাদেশকে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তানজিদ তামিম এবং হৃদয়। অভিষেক ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত এক ফিফটি পেয়েছেন তানজিদ তামিম। ৪৭ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার। ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা এবং ৮ চারে। ইনিংসটি খেলার পথে অবশ্য তিনবার জীবন পেয়েছেন তিনি। ব্লেসিং মুজরাবানির এক ওভারেই দুইবার জীবন পান। ইনিংসের চতুর্থ ওভারের পর অপর জীবন পান ১১তম ওভার করা রিচার্ড এনগারাভার বলে। আর ১৮৩.৩৩ স্ট্রাইকরেটে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। তাঁর ১৮ বলের ইনিংসে ১ ছক্কার বিপরীতে ৫ চার রয়েছে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। একটা সময় তো ১০০ হবে কিনা সেই শঙ্কাও জেগেছিল। কেননা ৪১ রানে ৭ উইকেট হারিয়ে তারা ধুঁকছিল। পরে অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দেন জিম্বাবুয়ের দুই ব্যাটার ক্লাইভ মাদান্দে (৪৩) ও ওয়েলিংটন মাসাকাদজা (৩৪)। দুজনে মিলে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে ১২৪ রান এনে দিয়েছেন। তাসকিনের মতো ৩টি উইকেট নিয়েছেন ১৮ মাস পর খেলতে নামা সাইফউদ্দিন। আর ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
৭ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
৮ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
৮ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৯ ঘণ্টা আগে