
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরবে গণমাধ্যম এই আশা আমি করি। এই ভর্তি পরীক্ষার যুগ্ম-আহ্বায়ক হিসেবে কোর কমিটির কাছে আহ্বান করব ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে ক্লাস শুরু করার জন্য।’
আজ শুক্রবার ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ‘বি’ ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদেকা হালিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি খবর নিলাম, সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। শারীরিক সমস্যা নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি থাকবে না, সেটা আমার সিনিয়র শিক্ষক, শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে যে, তারা কী চায়। আমি নতুন উপাচার্যের দায়িত্ব নিয়েছি, সে অনুযায়ী ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছি।’
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় বারবার মেধাতালিকা দেওয়ার বিষয়ে সাদেকা হালিম বলেন, ‘এবার তো প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ। আশা করি, বেশি মেধাতালিকা পর্যন্ত যাবে না। যারা সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে ইচ্ছুক, তারাই পরীক্ষায় অংশগ্রহণ করছে।’

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
১ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
২ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
২ ঘণ্টা আগে