বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই খাত রপ্তানি ও রেমিট্যান্স সমান্তরালে এগোতে পারছে না। রেমিট্যান্সের প্রবাহ সামান্য বাড়লেও লক্ষ্য পূরণ হচ্ছে না রপ্তানি আয়ের। ঈদের মাস এপ্রিলে রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে অর্থবছরের ১০ মাসে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি রপ্তানি আয়ের। এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৮৭ শতাংশ রপ্তানি কম হয়েছে। আর একক মাস এপ্রিলেও কমেছে রপ্তানি। জুলাই-এপ্রিল সময়ে মোট রপ্তানি হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ডলার। আর এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৭ কোটি ডলার। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ রপ্তানি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য বলছে, চলতি অর্থবছরের ১০ মাসে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ৪ হাজার ২২৯ কোটি ডলার। আর এ সময়ে রপ্তানি হয়েছে ৪ হাজার ৪৯ কোটি ডলার। এক সময়ের পাটপণ্যের রপ্তানিও প্রতিনিয়ত কমছে। গত ১০ মাসে এ পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ১৪ দশমিক ৫৬ শতাংশ। তথ্য বলছে, গত বছরের এপ্রিলের চেয়ে এ বছরের এপ্রিলেও রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। এপ্রিলে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এ সময়ে রপ্তানির লক্ষ্য ছিল ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার।
এদিকে গত এপ্রিল মাসে ঈদের পরেও ২০৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার ৪৪০ কোটি টাকা (প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে)। এ মাসে দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার বা ৭৪৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মাস মার্চে রেমিট্যান্স এসেছে প্রায় ২০০ কোটি ডলার। আগের মাস ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছিলেন প্রায় ২১৭ কোটি ডলার। জানুয়ারিতে প্রবাসী আয় সংগ্রহ করা হয়েছিল ২১১ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি ডলার দেশে পাঠান। কিন্তু রেমিট্যান্সে এসবের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। মার্চ ছাড়া তার আগের দুই মাসের তুলনায় রেমিট্যান্স অনেক কম এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, প্রবাসী আয় রমজান ও ঈদকে কেন্দ্র করে বেড়ে যায়। এবার মার্চের তুলনায় সামান্য বেড়েছে। তবে তার আগের দুই মাসের তুলনায় কমেছে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৪ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৮ ঘণ্টা আগে