
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরেই চা-পাতার মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি দুর্বল। তিনি তাঁদের নিজের আপন মানুষের মতো ভালোবাসেন। তাই তিনি চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন।’
মে দিবস উপলক্ষে আজ বুধবার হবিগঞ্জের চুনারুঘাট বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, ‘চা-শ্রমিকদের জন্য কালো আইন করে মালিকেরা আর নির্যাতন-নিপীড়ন করতে পারবেন না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য দেবেন বলে জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চা-বাগান আঞ্চলিক সভাপতি দেবদাস, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুহেল আহমেদ, বদরুল আলম, শ্রীকান্ত আহির, পাপ্পু লাহিড়ী, সন্তুষ তাতী মেম্বার, উজ্জ্বল দত্ত প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে একটি র্যালি চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিণ করে।

চাঁদপুরের মতলব উত্তরের কালিপুর চৌধুরী বাড়ির ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ আসর কালিপুর চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়। ওই দিন ভোরে উপজেলার আমুয়াকান্দা-চরপাথালিয়া এলাকায়...
৩ মিনিট আগে
সবে হস্তান্তর করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বেকরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফ্লাড শেল্টার। অথচ হস্তান্তরের আগেই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
১৬ মিনিট আগে
ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৮ ঘণ্টা আটকে থাকার পর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে সাভারের একটি বেসরকারি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়। টানা পাঁচ বছরের চিকিৎসা ও পুনর্বাসনের পর তিনি দাঁড়াতে সক্ষম হলেও এখনো অন্যের...
১ ঘণ্টা আগে
স্থানীয়দের অভিযোগ, খালটি দিয়ে বালু ব্যবসায়ীদের ড্রেজার ও বালুবাহী বড় নৌযান চলাচল এবং খালের পাড়ে এসব নৌযান ভিড়িয়ে বালু খালাস করায় পানির গতির চাপ বাড়ছে। এতে দুই পাড়ের মাটি ক্ষয় হয়ে ভাঙন আরও তীব্র হচ্ছে।
২ ঘণ্টা আগে