
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিরামপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার হাবিবপুর গ্রামের মেহেদুল ইসলামের ছেলে বকুল হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহত বকুলের মামা হামিদুর রহমান বলেন, আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চড়ে গন্তব্যে যেতে অপেক্ষা করছিল বকুল হোসেন। এ সময় এক বন্ধুর হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়ে যায়। ব্যাগটি বন্ধুর হাতে তুলে দিতে চেষ্টা করছিল বকুল। এ সময় ২ নম্বর লাইন দিয়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগির ধাক্কায় ছিটকে পড়ে সে।
বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, বুকে গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিরামপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বলেন, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনেv ১ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় ২ নম্বর লাইন দিয়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির ধাক্কায় ছিটকে পড়ে বকুল নামের কিশোর।
এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান এবং ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও আতিকুরের স্ত্রী নাহিদা ইসলাম নিপার বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়
৩৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর রিভলবার দিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল বুধবার সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
১ ঘণ্টা আগে