হোয়াইট হাউসের বাইরেই বিক্ষোভ করছিল ইসরায়েলবিরোধীরা, আর ভেতরে একটি নৈশভোজে প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন জো বাইডেন। শনিবার রাতে সাংবাদিক, সেলিব্রেটি ও রাজনীতিবিদদের জন্য বার্ষিক এই ভোজসভার আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন তাঁর বেশির ভাগ পূর্বসূরির মতো নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক ভোজসভাকে ব্যবহার করেছেন। আর তিনি এর শুরুটা করেছেন ট্রাম্পের প্রতি সরাসরি কিন্তু হাস্যরসাত্মক একটি উপায়ে।
অতীতে জো বাইডেনকে ‘ঘুমকাতুরে বুড়ো’ বলে একাধিকবার খোঁচা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্পের ওপর আক্রমণ শানাতে সেই মন্তব্যেরই জের টেনে আনলেন বাইডেন। মুচকি হেসে তিনি বলেন, ‘আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, প্রতিদ্বন্দ্বিতা করছি একজন ছয় বছর বয়সীর বিরুদ্ধে!’
এ সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য বোঝাতে গিয়ে বাইডেন বলেন, ‘আমার ভাইস প্রেসিডেন্ট আমাকে সমর্থন করেন, সাবেক ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাঁকে সমর্থন করতে অস্বীকার করেছেন।’
বক্তব্যের পরবর্তী অংশে আগামী নির্বাচনের ঝুঁকি নিয়ে কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, এই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে প্রথম মেয়াদের চেয়েও ক্ষতিকর হবে তাঁর এবারের প্রশাসন। এ সময় নির্বাচনে হেরে যাওয়ার পর ২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকদের দাঙ্গা চেষ্টার প্রসঙ্গও টানেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আট বছর আগে আমরা এই আলোচনাকে ট্রাম্প-টক হিসাবে লিখতে পারতাম, তবে ৬ জানুয়ারির পরে নয়।’
ভোজসভায় বাইডেনের ভাষণ প্রায় ১০ মিনিট স্থায়ী হয়। এই সময়ের মধ্যে তিনি চলমান যুদ্ধ কিংবা গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে কোনো কথা বলেননি। তবে তিনি এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় আটক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচের মুক্তির আহ্বান জানান। তিনি বলেন, ‘পুতিনের উচিত অবিলম্বে ইভানকেও মুক্তি দেওয়া।’

বিদেশের ব্যাংকে আটকে থাকা বা জব্দকৃত ইরানি অর্থ ছাড়ের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের জব্দকৃত কোনো অর্থই ছাড় দেওয়া হয়নি। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তাঁর সঙ্গে পৃথক বৈঠক করে ইরানি প্রতিনিধিদল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তবে দুই পক্ষের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে কোনো...
৩ ঘণ্টা আগে
কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আজ শনিবার এমনটাই জানিয়েছেন ইরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি ‘গুরুত্বপূর্ণ আন্তরিকতার’ লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
৪ ঘণ্টা আগে