রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এ ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) ও তার খালাতো বোন কেয়া খাতুন (৫)। কেয়া নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল বলেন, তারা দুজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে স্বজনদের অজান্তেই বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেওয়া সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এরপরও বেঁচে আছে ভেবে স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বরিশালের মেহেন্দীগঞ্জে ৫০ টাকার লোভ দেখিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দুলাল জমাদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশু নিপীড়নের অভিযোগে দুলাল জমাদারকে আটক করে গণপিটুনি...
২০ মিনিট আগে
যাঁদের বিরুদ্ধে ক্যামেরা ভাঙচুরের অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন ওই নারীর প্রতিবেশী ইমাম হোসেন (২১), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির (২৫) ইদ্রিস আলী (৩২), শফিকুল ইসলাম (৩৪) ও মনি (২৫)। গত ২৯ মে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা সিসি ক্যামেরা ভাঙচুর করেন বলে রাজপাড়া থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২৫ মিনিট আগে
নিহত ঊর্মি দুই সন্তানের জননী। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্তকৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
৩৮ মিনিট আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিদেশিদের নতুনহাট এলাকায় ‘গ্রিন সিটি’ বহুতল আবাসিক ভবনের ভেতরে একটি উন্মুক্ত স্থানে ব্যায়ামাগার রয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর চুরকিন সেই ব্যায়ামাগারে জিম প্র্যাকটিস করছিলেন। এ সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
৪৩ মিনিট আগে