দশ বছর পর টালিউডে পরিচালনায় ফিরছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। বলিউডে ‘পিংক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’-এর পর বাংলায় মা-মেয়ের সম্পর্ক নিয়ে অনিরুদ্ধর আগামী ছবি ‘ডিয়ার মা’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
২০১৪ সালে দেবকে নিয়ে শেষ বাংলা ছবি ‘বুনোহাঁস’ করেছিলেন অনিরুদ্ধ। বলিউডে সফল নির্মাতার হঠাৎ টালিউডে ফেরার ইচ্ছে নিয়ে আনন্দ বাজারকে বলেন, ‘কিছু কিছু গল্প থাকে, যেগুলো নিজের ভাষায় বলতে ইচ্ছে করে। ‘‘ডিয়ার মা’’ তেমনই একটা কাহিনি। হিন্দিতে ছবি করলেও, বাংলা সব সময়েই মনের কাছাকাছি ছিল। আমি আগামী দিনেও হিন্দি, বাংলা দুই ভাষাতেই কাজ করব।’
নিউক্লিয়ার পরিবারে বাবা-মা ও সন্তানের মধ্যকার বন্ধনের এক অন্য রূপ উঠে আসবে সিনেমাটিতে। পরিচালকের কথায়, ‘রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক বেশি জোরালো হয়। মেয়েকে বড় করার মধ্য দিয়ে মায়ের জীবনের একটা উত্তরণ হয়, সে পরিপূর্ণ হয়। আমরা কাছের মানুষের ওপর অধিকার বোধ জাহির করি। আসলে কারও ওপর অধিকার ফলানো যায় না। মানবিক সম্পর্কের সূক্ষ্ম কিছু মোচড় উঠে আসবে এখানে।’
ছবিতে বাচ্চা মেয়েটির নাম ঝিমলি, যার দু’টি বয়স দেখানো হবে—পাঁচ এবং বারো। শুধু মা-মেয়ে নয়, স্বামী-স্ত্রী, একজন শিক্ষক, গৃহ সহায়িকা এ রকম নানা সম্পর্কের আলাদা রূপ উঠে আসবে ছবিতে। কাহিনিতে থ্রিলারের ছোঁয়াও আছে।
‘টানাপোড়েনের মধ্য দিয়েই তো মানুষ চেনা যায়। থ্রিলার উপাদান কাহিনির অন্য দিক তুলে ধরবে,’ মন্তব্য পরিচালকের।
ছবিতে মায়ের চরিত্রটি করছেন জয়া আহসান। তাঁর কথায়, ‘এই গল্পটা আগে কখনো বলা হয়নি। তাই এটা পর্দায় বলা খুব জরুরি ছিল। এ ধরনের চরিত্রও আমি আগে করিনি। টোনিদা (অনিরুদ্ধ) সংবেদনশীল ভাবে গল্প বলেন, যেটা আমার খুব ভালো লাগে।’
অনিরুদ্ধর ‘অপরাজিতা তুমি’তে অভিনয় করেছিলেন পদ্মপ্রিয়া। তামিল-মালয়ালম ছবির পরিচিত মুখ তিনি। এই ছবিতে ফের দেখা যাবে তাঁকে। একজন শিক্ষকের চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। গৃহ সহায়িকার চরিত্র করছেন অনুভা ফতেপুরিয়া, যাকে সম্প্রতি ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে শাহিদ কাপুরের মায়ের চরিত্রে দেখা গেছে। তিনি থিয়েটারও করেন। তবে অনুভা এই প্রথম বাংলা ছবি করছেন।
অনিরুদ্ধর ছবির অভিনেতা নির্বাচনের মধ্যে বৈচিত্র্য আছে। বাংলাদেশের অভিনেত্রী হলেও, জয়া টালিউডের নিয়মিত মুখ। এর আগে পরিচালকের ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন।
পরিচালকের সঙ্গে ’ডিয়ার মা’-এর গল্প লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। তবে তার আগে অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করছেন পরিচালক। জানালেন, জয়া ও চন্দন দু’জনেই ওয়ার্কশপের জন্য আপাতত কলকাতায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে