বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বলেছেন, গেরুয়ার ঢেউ চলেছে, চলবে। গতকাল মঙ্গলবার রাজস্থানে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের পক্ষে মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।
চলতি লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌত নিজেও বিজেপির টিকিটে হিমাচল রাজ্যের মান্দি আসন থেকে লড়ছেন। গতকাল যোধপুরে মিছিলে যোগ দিয়ে মাথায় রাজস্থানী কায়দায় পাগড়ি পরে দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’।
এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির গেরুয়া রঙের দলীয় পতাকা দোলাতে দোলাতে বলেন, ‘যোধপুরে গেরুয়া ঢেউ বয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাগওয়া হি লেহরায়া থা, ভাগওয়া হি লেহরায়ে গা।’ অর্থাৎ, ‘গেরুয়াই (বিজেপির পতাকা) উড়েছে, গেরুয়াই উড়তে থাকবে।’ সোজা কথায়, গেরুয়া ঢেউ চলেছে, চলবে।
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘লোকজনের মধ্যে যে শক্তি ও উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমলে নিতে হবে। আমরা বিজেপির প্রতি লোকজনের ভালোবাসা দেখতে পাচ্ছি।’
পরে পালিতে বিজেপির আরেক প্রার্থী পিপি চৌধুরীর হয়েও মিছিলে অংশ নেন কঙ্গনা। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। কঙ্গনা বলেন, ‘তারা (কংগ্রেস) আমার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে এবং আমার চরিত্র ধরে টান দিয়েছে। কিন্তু আমার সৈনিকেরাও তার পাল্টা জবাব দিয়েছে কারণ, আমার শরীরেও রাজস্থানী রক্ত বইছে।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে