উপকরণ
তরল দুধ ১ লিটার, পাউরুটির স্লাইস ১ প্যাকেট, গুঁড়ো দুধ এক কাপ, এলাচ ২টো, চিনি স্বাদমতো, কিসমিস প্রয়োজনমতো।
প্রণালি
একটি পাত্রে তরল দুধ ঢেলে নিন। দুধ ভালোভাবে জ্বাল করে দুটো এলাচ ভেঙে দিয়ে নাড়তে থাকুন। ভালোভাবে জ্বাল দিয়ে এলাচ দুটো তুলে ফেলুন। জ্বাল করা দুধের অর্ধেকটা অন্যপাত্রে ঢেলে নিন। এবার চুলায় যে অর্ধেক দুধটা রয়েছে তাতে এক কাপ গুঁড়ো দুধ ঢেলে দিন। এবার পরিমাণমতো চিনি দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। যখন দুধটা ঘন হয়ে ক্রিমের মতো হবে, তখন চুলা বন্ধ করে দিন।
এবার পাউরুটির স্লাইসগুলো বের করুন। চারপাশের বাদামি অংশগুলো কেটে ফেলে দিন। এখন পাউরুটির সাদা অংশের ওপর বেলন দিয়ে আস্তে আস্তে বেলে একটু চ্যাপ্টা করে নিতে হবে। দুধ দিয়ে যে ঘন ক্রিম তৈরি করে রাখা হয়েছিল, সেই ক্রিম এই বেলে নেওয়া পাউরুটির স্লাইসের ওপর রেখে রোল করে নিতে হবে। এভাবে সবগুলো রোল তৈরি করার পর, একটি প্লেটে সবগুলো রোল সাজিয়ে নিন। জ্বাল করা বাকি অর্ধেক দুধটুকু এবার রোলের উপর দিয়ে ঢেলে নিন। এরপর প্রতিটি রোলের ওপর কিসমিস দিয়ে সাজিয়ে নিন। এবার এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি ভ্রমণ-বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ বিশ্বের এমনই ৩০টি দ্বীপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো জনপ্রিয় গন্তব্যের তালিকায় না থাকলেও অসাধারণ। এই তালিকায় এশিয়ার ৫টি দেশের ৫টি দ্বীপ জায়গা করে নিয়েছে। পকেট-ফ্রেন্ডলি ব্যাক প্যাকিং থেকে শুরু করে বিলাসবহুল অবকাশ—সবকিছুরই স্বাদ মিলবে এশিয়ার...
৯ ঘণ্টা আগে
মানচিত্রে থাকা আকৃতির কারণে বিশ্বে একটি দেশকে বলা হয় ‘দ্য হার্ট শেপড ল্যান্ড’। দেশটির নাম বসনিয়া ও হার্জেগোভিনা। এক ছাদের নিচে থাকা দুই স্বায়ত্তশাসিত অঞ্চল। শুধু ভৌগোলিক আকৃতিই নয়, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই বসনিয়া ও হার্জেগোভিনা।
১১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
১৬ ঘণ্টা আগে