১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠেছিল ব্যান্ড দলছুট। ব্যান্ড গঠনের পরের বছর প্রকাশ পায় প্রথম অ্যালবাম ‘আহ’। এর পর থেকে অ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করে দলটি। উপহার দিয়েছে ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’ ও ‘কিংবদন্তি’ শিরোনামের অ্যালবাম। ২০০৭ সালে সঞ্জীব মারা গেলে পাঁচ বছর পর ২০১২ সালে প্রকাশ পায় দলটির সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে দলছুট। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সঞ্জীব’। আজ থেকে স্পটিফাইতে শোনা যাবে নতুন এই অ্যালবামের গানগুলো।
‘সঞ্জীব’ অ্যালবামে গান থাকছে ১১টি। গানগুলো লিখেছেন ৮ জন গীতিকার। তাঁরা হলেন জুলফিকার রাসেল, কবির বকুল, শাহান কবন্ধ, শেখ রানা, মাস মাসুম, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দীপান এবং রাসেল ও’নিল। অ্যালবামের টাইটেল গান ‘সঞ্জীব’ লিখেছেন শাহান কবন্ধ।
নতুন অ্যালবাম নিয়ে দলছুট ব্যান্ডের প্রধান বাপ্পা মজুমদার জানান, এক যুগ পর নতুন অ্যালবাম এলেও থেমে ছিল না নতুন গান তৈরির কাজ। ২০১৬ সাল থেকে শুরু হয় সঞ্জীব অ্যালবামের কাজ। বাপ্পা বলেন, ‘সঞ্জীবদার মৃত্যুর পর ২০১২ সালে সর্বশেষ প্রকাশ পেয়েছিল দলছুটের অ্যালবাম “আয় আমন্ত্রণ”।
অ্যালবাম প্রকাশের তাড়না অনেক দিন ধরেই অনুভব করছিলাম সবাই। শ্রোতারাও অপেক্ষায় ছিলেন। তবে আমরা তাড়াহুড়ো করতে চাইছিলাম না। ২০১৬ সালে কাজ শুরু হয় অ্যালবামের গান নিয়ে। শেষ করতে প্রায় ৮ বছর লেগে গেল। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে দলছুট।’
নতুন অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীব চৌধুরীকে। বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সব সময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তাঁর প্রতি সেই ভালোবাসা উদ্যাপন করতেই আমাদের এই অ্যালবাম। সঞ্জীব চৌধুরীকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনো মিস করি; তাই তাঁকে ট্রিবিউট করে আমাদের অ্যালবাম।’
অ্যালবামের গান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সব গান মেলোডিনির্ভর। এর মধ্যে রক, ফোকের ধাঁচও পাওয়া যাবে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, সেই ধারাই পাওয়া যাবে নতুন অ্যালবামে। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।’
জানা গেছে, স্পটিফাইয়ের পর ধারাবাহিকভাবে ইউটিউবে প্রকাশ পাবে সঞ্জীব অ্যালবামের গানগুলো।
দলছুটের লাইনআপ
ভোকাল
বাপ্পা মজুমদার
গিটার
মাসুম ওয়াহিদুর রহমান
বেজ গিটার
জন শার্টন
ড্রামস
ডানো শেখ
কি-বোর্ড
সোহেল আজিজ
ব্যান্ড ম্যানেজার
শাহান কবন্ধ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫