গরমে অনেকে ত্বকের যত্নে নানা কিছু করে থাকে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে কম মানুষ চোখের যত্ন নেয়। চোখ আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। এ জন্য গ্রীষ্মে বিশেষভাবে চোখের যত্ন নেওয়া প্রয়োজন।
সানগ্লাস ব্যবহার করুন: অতিরিক্ত তাপ ও রোদ চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বাড়ির বাইরে বের হলেই সানগ্লাস ব্যবহার করুন। এটি রোদ ও অতিরিক্ত তাপ থেকে চোখ রক্ষা করবে।
টুপি ব্যবহার করুন: রোদে বেরোনোর সময় শুধু সানগ্লাস নয়, টুপিও ব্যবহার করুন। এতে রোদ থেকে আপনার মাথা ও চোখ—দুটোই রক্ষা পাবে।
চোখ পরিষ্কার রাখুন: দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ মুখ ধুয়ে নিন অথবা চোখে পানির ঝাপটা দিন। এতে সূর্যের প্রখর তাপ থেকে আরাম পাওয়ার পাশাপাশি বাইরের ধুলা-ময়লা থেকে হওয়া সংক্রমণের আশঙ্কা কমে যাবে।
সরাসরি এসির বাতাস এড়িয়ে চলুন: এসির বাতাসে চোখ অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এসির বাতাস সরাসরি যেন চোখে না লাগে।
পর্যাপ্ত পানি পান করুন: গরমে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায়। আর এর প্রভাব প্রথমে পড়ে চোখে। তাই এ সময় পর্যাপ্ত পানি পান করুন। তাতে চোখ ভেজা থাকবে। চোখের ক্ষতি কম হবে।
দুপুরে বাইরে বের না হওয়া: খুব প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের না হওয়াই ভালো। মনে রাখবেন, দুপুরের রোদ আর তাপ চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে।
সাবধানে সানস্ক্রিন ব্যবহার করুন: গরমে ত্বকের যত্নে অনেকে সানস্ক্রিন ব্যবহার করেন। অসাবধানতাবশত এই ক্রিম চোখে লেগে গেলে সমস্যা হতে পারে। তাই এ ধরনের ক্রিম ব্যবহারে সাবধান থাকুন।
সাঁতারের সময় চশমা ব্যবহার করুন: গ্রীষ্মের গরমে আরাম পেতে সুইমিংপুলে বা যেকোনো জলাধারে সাঁতার কাটার সময় সুইমিং গগল বা সাঁতারের চশমা পরে নিন।
চোখকে বিশ্রাম দিন: সুস্থ থাকার জন্য চোখকে বিশ্রাম দিতে প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে।
চোখের ড্রপ ব্যবহার করুন: চোখের আর্দ্রতা বজায় রাখতে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু আই ড্রপ ব্যবহার করেন। এটি মোটেও উচিত নয়। চোখে ড্রপ ব্যবহারের আগে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
লেখক: চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন,জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। কনসালট্যান্ট (চক্ষু), দীন মো. আই হসপিটাল সোবহানবাগ, ঢাকা

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৩ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৪ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে