আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে সুখ্যাতি আগে থেকেই রয়েছে এমিলিয়ানো মার্তিনেজের। পেনাল্টি শুটআউটের সময় তো মার্তিনেজ হয়ে যান ‘চীনের মহাপ্রাচীর।’ আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, টাইব্রেকারের সময় তাঁকে (মার্তিনেজ) বোকা বানিয়ে লক্ষ্যভেদ করতে প্রতিপক্ষ ফুটবলারদের রীতিমতো ঘাম ছুটে যায়।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—আর্জেন্টিনার এ দুই শিরোপাজয়ে মার্তিনেজ অসামান্য অবদান রেখেছেন। মূল ম্যাচ, টাইব্রেকার—সব জায়গা ‘বাজপাখি’র মতো উড়ে নিশ্চিত গোল বাঁচিয়েছেন বারবার। শুধু তাই নয়, বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে নানা রকম ‘মাইন্ড গেম’ খেলেন তিনি। তাতে রেফারির থেকে সতর্কবার্তা, হলুদ কার্ড পেয়েছেন বারবার। সেই ধারাবাহিকতা যে তিনি ধরে রেখেছেন ইউরোপা কনফারেনস লিগে অ্যাস্টন ভিলা-লিল ম্যাচে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গতকাল মার্তিনেজ পেয়েছেন দুটি হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী দুই হলুদে একটি লাল কার্ড দেখে তাঁর মাঠ ছাড়ার কথা। তবে কার্ড দুটি তিনি দেখেছেন দুই সময়ে। প্রথমটি দেখেছেন ৩৯ মিনিটে এবং পেনাল্টি শুটআউটের সময় দেখেন দ্বিতীয়টি। এখানেই বেঁচে গেছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। ফুটবলের আইন প্রণয়নকারী ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইফ্যাব) ১০.৩ ধারা অনুযায়ী, ‘ম্যাচের হলুদ কার্ড ও সতর্কবার্তা পেনাল্টিতে বিবেচিত হবে না। তবে কোনো খেলোয়াড় ম্যাচে যদি লাল কার্ড দেখেন, তাহলে তিনি খেলতে পারবেন না পেনাল্টি শুটআউটে।’
অ্যাস্টন ভিলা-লিল কনফারেন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচটি হয়েছে লিলের মাঠ পিয়েরে স্তেদি মাউরয় স্টেডিয়ামে। প্রথমার্ধে (৩৯ মিনিটে) হলুদ কার্ড দেখেন সময় নষ্টের কারণে। টাইব্রেকারে লিলের ডিফেন্সিভ মিডফিল্ডার নাবিল বেন্তালেবের শট ঠেকিয়েছেন। লিলের আক্রমণ ফেরানোর পর গ্যালারির দিকে তাকিয়ে চুপ করার ইঙ্গিত দেন মার্তিনেজ। তাঁর (মার্তিনেজ) সতীর্থ ওলি ওয়াটকিনস যখন গোলের প্রস্তুতি নেন, সে সময় আবারও ভক্ত-সমর্থকদের সঙ্গে বিদ্রুপ করেন মার্তিনেজ। রেফারি ইভান ক্রুজলিয়াক হলুদ কার্ড দেখান এবার তাঁকে (মার্তিনেজ)। অ্যাস্টন ভিলার গোলরক্ষক এরপর লিলের বেনজামিন আন্দ্রের শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন।
কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি হয়েছে ১১ এপ্রিল অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে। ভিলা পার্কে সেই ম্যাচে লিলেকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এক সপ্তাহ পর গত রাতে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় দল দুটি। এবার ২-১ গোলে জেতে লিলে। দুই লেগ মিলে ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে অ্যাস্টন ভিলা পৌঁছে যায় সেমিফাইনালে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একটি মাত্র ম্যাচেই হেরেছিল ভারত; সে হারই তাদের জন্য রূপ নিয়েছিল বিষাদে। ফাইনালে আয়োজকদের ৬ উইকেট হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর বিতর্কিত উদযাপন করেন মিচেল মার্শ। ক্রিকেট বিধাতা বোধহয় বিষয়টা মোটেও ভালোভাবে নিতে পারেননি। তার প্রমাণ সবশেষ চারটি আইসিসি
৫ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনফিকার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে লিগ পর্বে ৪-২ গোলের হারের প্রতিশোধ নিল রিয়াল। তাদের জয় ছাপিয়ে আলোচনায় ওঠে এসেছে বর্ণবাদের ঘটনা।
১ ঘণ্টা আগে
সুপার এইটে বাকি রয়েছে আর একটি জায়গা। পাকিস্তান কি সই জায়গা নিতে পারবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ এটিই সবচেয়ে বড় প্রশ্ন। বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি হবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
২ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে কারাগারে বন্দী পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তাঁর স্বাস্থ্যের অবনতির খবরে ক্রিকেট মহল উদ্বিগ। দেশটির সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ভিত্তিহীন প্রোপাগান্ডা
১৩ ঘণ্টা আগে