ইরানের মহাকাশ সংস্থা দাবি করেছে, ইসরায়েল এখন পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। তবে ইসরায়েল থেকে আগত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এই দাবি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে ইরানি মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, ‘দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি (ইরানে)।
ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী শেকারি বিমান ঘাঁটির কাছে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছিল, ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর ইরান আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হেনেছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তাঁরা কিংবা ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা-ও জানাননি। ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের বিভিন্ন প্রদেশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। কী কারণে এসব প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরনা। তবে ইরানের বিভিন্ন প্রদেশেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে, সিরিয়া ও ইরাকের আকাশে বিস্ফোরণের কথা শোনা গেলেও ইসরায়েলি বাহিনী দেশ দুটিতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি মার্কিন কর্মকর্তারা। ইরাক ও সিরিয়ার তরফ থেকেও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

শ্রীলঙ্কান নৌবাহিনী জানিয়েছিল, ডুবে যাওয়া জাহাজটির নাম আইআরআইএস দেনা। জাহাজটিতে প্রায় ১৮০ জন নৌসদস্য ছিলেন। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট।
১২ মিনিট আগে
হেগসেথ জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের প্রাইজ শিপ সোলাইমানিকে লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। জাহাজটির নামকরণ করা হয়েছিল সাবেক ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন।
২৯ মিনিট আগে
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’-কে সোনালি রঙের কফিনে দাফন করেছে তাঁর পরিবার। ৫৯ বছর বয়সী এই কার্টেল প্রধান ফেব্রুয়ারির শেষদিকে ম্যাক্সিকান বিশেষ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হওয়ার পর মারা যান। নিরাপত্তা বাহিনী তাঁকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালালে তাঁর দেহরক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়
৪৪ মিনিট আগে
ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন। তারপরও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নন।
১ ঘণ্টা আগে