আইসিসির ম্যাচ রেফারি, ক্রিকেট প্রশাসক, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০ এর বেশি গড়—রমন সুব্বা রো যেন ক্রিকেটের ‘সব্যসাচী’ এক চরিত্র। বয়সেও সেঞ্চুরি করেই ফেলেছিলেন। তবে তা আর সম্ভব হয়নি। ৯২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন রমন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি আজ রমনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ১৯৩২ এর ২৯ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৮ এপ্রিল—বেচেছেন ৯২ বছর ৮০ দিন। যে ২৯ বছর বয়সে অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়, রমনের শেষ হয়ে যায় সেখানেই। ক্যারিয়ার শেষে পাবলিক রিলেশনস ফার্মে যোগ দিলেও ক্রিকেটের সঙ্গে খেলেছেন। সারের ক্রিকেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। টেস্ট এবং কাউন্টি ক্রিকেট বোর্ডের (টিসিসিবি) উন্নয়নে অবদান রেখেছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অগ্রদূত হচ্ছে টিসিসিবি। আম্পায়ার, ম্যাচ রেফারি হিসেবে ১৬১ ম্যাচে ম্যাচ পরিচালনা করেন তিনি। যার মধ্যে ৪১ টেস্ট, ১১৯ ওয়ানডে ও প্রথম শ্রেণির ম্যাচ ১ টি।
মৃত্যুর আগ পর্যন্ত রমন ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার। রমনের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন বলেন, ‘রমনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি দারুণ ক্রিকেটার ছিলেন ও তার অসাধারণ ক্রিকেট ক্যারিয়ার মাঠ ও মাঠের বাইরে সফলতা দেখেছে। খেলোয়াড়, অফিসিয়াল, প্রশাসক, টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড (টিসিসিবি) ও সারের চেয়ারম্যান হিসেবে দারুণ ছিলেন। আমাদের খেলা তার প্রতি অনেক কৃতজ্ঞ। ইসিবির পক্ষ থেকে রমনের বন্ধুদের ও পরিবারকে তাদের দুঃসময়ে সমবেদনা জানাচ্ছি।’
১৯৫৮ সালে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয় রমনের। ৩ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩ টেস্ট। ৪৬.৮৫ গড়ে করেন ৯৮৪ রান। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেন। ১৩ টেস্ট খেলা রমন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৬০ টি। ৩০ সেঞ্চুরি ও ৭৩ ফিফটিতে করেন ১৪১৮২ রান। গড় ৪১.৪৬। বোলিংয়ে নিয়েছেন ৮৭ উইকেট। রমনের প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার অব ক্রিকেট ওয়াসিম খান বলেন, ‘রমন তার সময়ে সম্মানিত ক্রিকেটার ছিলেন। তিনি পরবর্তীতে টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন। আইসিসির অন্যতম একজন ম্যাচ রেফারি ছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় দারুণভাবে ম্যাচ পরিচালনা করেছেন।’

আড়াই বছর ধরে কারাগারে বন্দী পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তাঁর স্বাস্থ্যের অবনতির খবরে ক্রিকেট মহল উদ্বিগ। দেশটির সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ভিত্তিহীন প্রোপাগান্ডা
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। তামিম ইকবাল, আমিনুল হকও বারবার বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ বলেছেন। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুল হকের সুর বদলে গেল। বিসিবির ব্যাপারে ধীরেসুস্থে এগোতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিবের চেয়ে রাজনৈতিক সাকিবের পরিচয় মুখ্য হয়ে ওঠার কারণে ঘরের মাঠে খেলতে পারছেন না সাকিব। আর মাশরাফি বিন মর্তুজা দেড় বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন, সেটাও রাজনৈতিক
৪ ঘণ্টা আগে
প্রথম ক্রীড়াবিদ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও গোলরক্ষক আজ নতুন দায়িত্ব নিয়ে শপথ নেওয়ার পর একের পর এক অভিনন্দনবার্তা পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী
৬ ঘণ্টা আগে