সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার পাগল হাসান। দুর্ঘটনার ঠিক এগারো ঘণ্টা আগে ফেসবুকে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করে পাগল হাসান লিখেছিলেন ‘সাদা কালোই প্রথম আলো’। রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও গীতিকার।
‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন পাগল হাসান। জনপ্রিয় ব্যান্ডদল লালনের জন্যও তিনটি গান লিখেছিলেন তিনি। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।
লালন ব্যান্ডের অন্যতম সদস্য ও ড্রামার থেইন হান মং তিতি ফেসবুকে লিখেছেন, ‘আমার বন্ধু মো. মতিউর রহমান হাসানের আত্মা শান্তি পাক। লালন ব্যান্ডের জনপ্রিয় তিনটি গানের লেখক তিনি— ‘‘রুহানি’’, ‘‘পাগলা ঘোরা’’ এবং ‘‘পাগলা চিনে না’’। তাঁর আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ফেসবুকে লিখেছেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান নিহত হয়েছেন। ছবিগুলো দেখে বুকটা কেঁপে উঠল! তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে