‘রিস্টার্ট’ অর্থাৎ সব ঝেড়ে ফেলে আবার শুরু। যতবারই হোঁচট খাওয়া, হেরে যাওয়া, ততবারই রিস্টার্ট। এই থিমে দাঁড়িয়ে আছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার গল্প। তরুণ মনোজের আইপিএস অফিসার হয়ে ওঠার জীবনকাহিনি অবলম্বনে সিনেমাটি তৈরি করেন বিধু বিনোদ চোপড়া। বড় পর্দায় মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল এই ছবিটি। তবে ওটিটিতে মুক্তির পর তি বাড়তে থাকে ব্যাপক আকারে। সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে চীনে। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানান মনোজ চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি নতুন সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, চীনে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর সেখানে মুক্তির সময় সহ অভিনেতা মেধা শঙ্করসহ সেখানে যেতে পারেন তিনি। অভিনেতা বলেন, ‘এটা নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি সত্যিই উচ্ছ্বসিত কারণ অনেক দিন পর এমন একটা কিছু ঘটছে।’
বিক্রান্ত আরও জানিয়েছেন, চীনে মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন নির্মাতারা। ছবিটি চীনে ২০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাবে। তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই এই নিয়ে কাজ হচ্ছে। তবে অবশেষে খবরটা প্রকাশ্যে এল। এখন সকলেই জেনে গেছেন চীনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। চীনে হিন্দি সিনেমা বা ভারতীয় সিনেমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রায় ২০ হাজার স্ক্রিন পেয়েছে সিনেমাটি।’
উল্লেখ্য, হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমায়। ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তিতে। অবিশ্বাস্য হলেও সত্যি, টুয়েলভথ ফেলের ২৬০টির বেশি চিত্রনাট্য লিখেছেন বিধু বিনোদ চোপড়া। বিক্রান্ত ম্যাসি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মেধা শঙ্কর।

ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী পাঁচ বছর দলটি নেতৃত্ব দেবে বাংলাদেশকে। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।
২ ঘণ্টা আগে
আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।
২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। যেকোনো অনুষ্ঠানে গান শোনানোর অনুরোধ তাঁকে রাখতেই হয়। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কাভার করতেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গাইলেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে চঞ্চলের গাওয়া গান।
২ ঘণ্টা আগে