মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনী জানিয়েছে, মূলত প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে তাঁর স্বাস্থ্যের কথা বিবেচনা করে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জান্তা সরকারের উপতথ্যমন্ত্রী মেজর জেনারেল জাও মিন তুন গতকাল মঙ্গলবার বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, অং সান সু চি ও তাঁর সরকারের প্রেসিডেন্ট উইন মিন্তসহ আরও কয়েকজন বয়স্ক কারাবন্দী গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে জান্তা বাহিনী সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই কারাগারে বন্দী তিনি।
জাও মিন তুন বলেন, ‘যেহেতু আবহাওয়া অত্যন্ত গরম, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি কেবল অং সান সু চির জন্য নয়...যাদের বেলায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা দরকার বিশেষ করে বয়স্ক বন্দীদের ক্ষেত্রে—আমরা তাদের হিট স্ট্রোক থেকে রক্ষায় কাজ করছি।’
অং সান সু চি তাঁর জীবনের ২৭টি বছর কারাগারেই কাটিয়েছেন। সর্বশেষ তিনি মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি কারাগারে বন্দী ছিলেন। উইন মিন্ত বন্দী ছিলেন বাগো অঞ্চলের একটি কারাগারে। মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার নেপিডোর তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
সু চি ও উইন মিন্তসহ অন্য কারাবন্দীদের গৃহবন্দিত্বে নেওয়া হলেও তাঁদের ঠিক কোথায় গৃহবন্দী করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি জান্তা সরকারের উপ তথ্যমন্ত্রী। এর আগে, অবশ্য কারাগারে নেওয়ার আগে সু চি জান্তা বাহিনীর একটি সেনানিবাসের ভেতরের সেফ হাউসে বন্দী ছিলেন।

কর্মকর্তারা জানান, আপাতত এই সফরে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। কারণ, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে আলোচনার অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট যেকোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে...
২ ঘণ্টা আগে
গত বছর বিশ্বজুড়ে খাদ্যসংকটে পড়া মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশের বাসিন্দা। এই দুই-তৃতীয়াংশের মধ্যে আবার এক-তৃতীয়াংশের বসবাস সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ-সমর্থিত একটি বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের নামও।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র ও ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে,
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে সম্মুখ সমরে থেকে খাবার ও সুপেয় পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি এই সেনাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে
৭ ঘণ্টা আগে