প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড অভিনেতা রণবীর সিং। শোনা গিয়েছিল, এই সময়টাতে পিতৃত্বকালীন ছুটি নেবেন। নতুন কোনো কাজে এখনই হাত দেবেন না তিনি। তবে এবার পিঙ্কভিলা জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা নিয়ে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। গত তিন মাস ধরে পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায়ও বসেছেন তিনি।
সম্প্রতি প্রশান্তের তেলুগু-হিন্দি সিনেমা ‘হনুমান’ মন জয় করে নিয়েছে দর্শকের, সঙ্গে সমালোচক থেকেও পেয়েছে প্রশংসা। এর পরেই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। প্রশান্তের কাজ নাকি বরাবরই পছন্দ অভিনেতার। তখন সিনেমাটির সিক্যুয়েল ‘জয় হনুমান’ নিয়েও হয়েছিল আলোচনা। শোনা গিয়েছিল, সেই ছবিতেই প্রশান্তের সঙ্গে কাজ করতে পারেন রণবীর।
তবে আপাতত সিক্যুয়েলে নয়, সম্পূর্ণ নতুন পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা নিয়েই আলোচনা চালিয়েছেন রণবীর-প্রশান্ত। তবে কথাবার্তা শুরু হলেও সিনেমাটি শুরু হতে অবশ্য এখনো ঢের দেরি। পিরিয়ড ড্রামা হওয়ায় এর বাজেটও হবে অনেক বড়। ইতিমধ্যে আলোচনা চলছে কয়েকটি বড় প্রযোজনা সংস্থা ও স্টুডিওর সঙ্গে।
তবে এর আগে বক্স অফিসে পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় রণবীরের ওপরে ভরসা করতে সংশয় ছিল বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার। এবার তাই আগেভাগে নিজের ছবি নিয়ে কোনো ঘোষণা করতে চান না রণবীর।

চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান খান। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৬-২৮ মেয়াদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ এই প্যানেলের বেশির ভাগ প্রার্থী বড় ব্যবধানে জয়ী হলেও পরাজিত হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
‘শাটিকাপ’ ও ‘সিনপাট’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর। দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
৪ ঘণ্টা আগে
কে-পপের সীমানা ছাড়িয়ে গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিতে লাইভ কনসার্টের একচ্ছত্র অধিপতি হিসেবে আত্মপ্রকাশ করল বিটিএস। চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ দিয়ে বিলবোর্ড বক্সস্কোরে এক অভূতপূর্ব ইতিহাস তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার এই ব্যান্ড।
৪ ঘণ্টা আগে