বাবা হতে চলেছেন সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। ৪০ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। গত সোমবার রাতে গাই রিচি পরিচালিত ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার’-এর রেড কার্পেটে এ কথা ঘোষণা করেন তিনি। প্রেমিকা নাতালি ভিসকুজো আর হেনরি প্রথম সন্তানের অপেক্ষায় রোমাঞ্চিত।
‘দ্য জাস্টিস লিগ’ তারকা বলেন, ‘সত্যিই আমি খুব রোমাঞ্চিত। আসলে নাতালি আর আমি দুজনেই রোমাঞ্চিত। দিনটার অপেক্ষায় আছি।’
গত দুই বছর ধরে সম্পর্কে আছেন হেনরি আর নাতালি। ২০২১ সালে তাঁরা সম্পর্কে সিলমোহর দেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা, নাতালির কাছে দাবা খেলায় হেরে গিয়ে কিছুটা বিধ্বস্ত।’ এর জবাবে নাতালি লিখেছিলেন, ‘আমার প্রিয় হেনরিকে দাবা খেলা শেখাচ্ছি। ওকে কি জিততে দেব এই খেলায়?’
সেই থেকেই পুরো বিশ্ব তাঁদের প্রেমের খবর জানে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও বেশ ভালো সময় যাচ্ছে হেনরির। ‘আনজেন্টেলম্যানলি’ নিয়ে চর্চা রয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। ১৯৪১-৪২ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। ড্যামেইন লিউয়িসের উপন্যাসের ভিত্তিতে সেই সময়ের পরিস্থিতি তুলে ধরা হবে সিনেমাটিতে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে