
শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলকে প্রায় ১৩৫ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
গতকাল রোববার দৈনিক ইয়েদিওথ আহরনোথ ব্রিগেডিয়ার মো. ইসরায়েলি চিফ অব স্টাফের সাবেক আর্থিক উপদেষ্টা জেনারেল রাম আমিনাচ বলেছেন, শনিবার রাতে ১৩৫ কোটি ডলার প্রতিরক্ষা ব্যয় গুনতে হয়েছে।
তিনি বলেন, ‘আমি শুধু ইরানি হামলা মোকাবিলায় খরচের কথাই বলছি। এই সময়ে অন্যান্য ক্ষয়ক্ষতির কথা বলছি না। অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে প্রায় ৩৫ লাখ ডলার গুনতে হয়। যেখানে একটি “ম্যাজিক ওয়ান্ড” ক্ষেপণাস্ত্রের দামও ১০ লাখ ডলার। এ ছাড়া ইরানি ড্রোনগুলো আটকাতে বিভিন্ন ধরনের ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে, সেসব বাদেই (এই খরচ)।’
এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারির উদ্ধৃতি দিয়ে বলেছিল, ইরান থেকে ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছিল, যার বেশির ভাগই আকাশে নিষ্ক্রিয় করা হয়েছে।
তিনি নিশ্চিত করেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিয়ারশেবারের নেভাতিম বিমানঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে।
দানিয়েল হাগারি আরও বলেন, ‘৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৫টি ধ্বংস করা হয়েছে এবং ১২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র কয়েকটি ইসরায়েলের আকাশে প্রবেশ করতে পেরেছে। সেসব নেভাতিম বিমান ঘাঁটিতে পড়েছে।’
হাগারি উল্লেখ করেছেন, ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা ধ্বংস করতে ইরানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং নেভাতিম ঘাঁটি কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শনিবার রাতে ইরানের পাশাপাশি লেবানন, ইরাক ও ইয়েমেনের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গ্রসগ্লকনার-এ এক তরুণীর মৃত্যুকে ঘিরে শুরু হচ্ছে বহুল আলোচিত একটি বিচার। এক বছরেরও বেশি সময় আগে ৩৩ বছর বয়সী কার্স্টিন তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। অভিযোগ ওঠে, তাঁর প্রেমিক থমাস ঝোড়ো আবহাওয়ার মধ্যে তাঁকে পর্বত চূড়ার কাছে...
৩৪ মিনিট আগে
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজ বুধবার পারান্দ শহরের একজন বাসিন্দা একটি ভিডিও পাঠিয়ে দাবি করেন, সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে এই অচলাবস্থা এত দীর্ঘ সময় ধরে চলছে যে অনেক আমেরিকান এর প্রতি উদাসীন হয়ে পড়েছেন। কিন্তু সূত্রগুলো বলছে, যুদ্ধ অনেকের ধারণার চেয়েও আগে এবং অনেক বড় আকারে শুরু হতে পারে। ট্রাম্প যেভাবে সামরিক ও বাগাড়ম্বরপূর্ণ প্রস্তুতি নিয়েছেন, তাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের
২ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ জানায়, মহড়ার মূল লক্ষ্য হচ্ছে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার এবং টেকসই সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি। ইরানি নৌবাহিনীর এক কমান্ডারের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই ধরনের সমন্বিত সামরিক মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪ ঘণ্টা আগে