
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অংশ নিতে নিজের বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর প্রতিনিধিরা এই আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না।
বার্তা সংস্থা এএফপি ফক্স নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে ফক্স নিউজকে বলেন, ‘কিছুক্ষণ আগে আমি আমার প্রতিনিধিদের বলেছি—না, দীর্ঘ ১৮ ঘণ্টার পথ পাড়ি দিয়ে তোমাদের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’
এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আলোচনার জন্য ইসলামাবাদে যাচ্ছেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ট্রাম্প বলেন, ‘সব তাস (সুযোগ) এখন আমাদের হাতে। তারা (ইরান) চাইলে যেকোনো সময় আমাদের ফোন করতে পারে। কিন্তু ১৮ ঘণ্টার ফ্লাইটে সেখানে গিয়ে তোমরা আর ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ফালতু কথা বলবে না।’
ট্রাম্পের এই অবস্থানের ফলে ইসলামাবাদে শুরু হওয়া সম্ভাব্য শান্তি আলোচনা বড় ধরনের ধাক্কা খেল। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজই পাকিস্তানের নেতাদের কাছে তাঁদের দাবি-সংবলিত একটি তালিকা জমা দিয়ে তেহরান ফিরে গেছেন, কিন্তু ট্রাম্পের এই অনমনীয় মনোভাব সংকট আরও দীর্ঘায়িত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪৪ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে