
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে পাকিস্তান সরকারের কাছে নিজেদের দাবি ও শর্তের তালিকা জমা দিয়েছে ইরান। আজ শনিবার ইসলামাবাদে দিনভর বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি এখন তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভিদ পাকিস্তান থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ অবসানের বিষয়ে তেহরানের সুনির্দিষ্ট শর্ত এবং দাবিগুলো পাকিস্তানের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে তেহরানের বিভিন্ন দাবি ও শর্তের কথা তুলে ধরেন।
এদিকে, বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত ‘উষ্ণ ও আন্তরিক মতবিনিময়’ হিসেবে বর্ণনা করেছেন।
শাহবাজ শরিফ বলেন, ‘আমরা বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। পাকিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আমাদের মধ্যে কথা হয়েছে।’
তেহরান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিনিধি দলটি ইসলামাবাদ ত্যাগের আগে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের ‘নীতিগত অবস্থান’ এবং ‘দাবি’ সংবলিত তালিকাটি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে পেশ করেছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান এখন এই প্রস্তাবগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আজই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যদিও ইরান আগে থেকেই আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে, তবে পাকিস্তানের মাধ্যমে এই পরোক্ষ কূটনীতি যুদ্ধ থামানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে আলাদা নাম ও নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠী নতুন পরিচয় ও প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতেরা চলতি মাসে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে রুশ নেতা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। পুতিন বলেন, কয়েক মাসের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল দখল করে নেবে। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা সরকার ও দেশটির বিরোধীরা প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। আলোচনার বিষয়ে অবগত চার ব্যক্তি জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
সম্প্রতি পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছোট শহর মিরাজে গিয়েছিলেন এক ব্যক্তি। এই শহরেই তাঁর বেড়ে ওঠা। সেখানে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাশে তিনি ৫০ টিরও বেশি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র দেখতে পেয়েছেন।
২ ঘণ্টা আগে