
গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা টাঙ্গাইলের মির্জাপুরে একটি গায়েহলুদের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন।
নিহত দুজন হলেন উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন হৃদয় (২৬) ও তাঁর স্ত্রী তানজিম বকশী (২১)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আসিফ ও তাঁর স্ত্রী তানজিম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় এক আত্মীয়ের গায়েহলুদের অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির বাস তাঁদের দুজনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাজীপুর টু ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে