
প্রথমবারের মতো স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চার ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল)।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার হিসেবে সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা আর সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক নিষ্পত্তি করবেন।
এ দিকে দ্বিতীয় ধাপের তফসিলও ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক ২ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
এই ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ইসির দেওয়া তথ্য অনুযায়ী, চার ধাপের উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, চব্বিশের অভ্যুত্থানের আগে-পরে সব সময় বলা হয়েছে ক্ষমতার ভারসাম্য আনার কথা।
১১ মিনিট আগে
চলতি বছরের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান সাত দিন পিছিয়েছে সরকার। ৯ এপ্রিল এই পুরস্কার দেওয়ার কথা থাকলেও আগামী ১৬ এপ্রিল তা দেওয়া হবে।
২৭ মিনিট আগে
রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যার চেষ্টা মামলায় কারাগারে নেওয়া হয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। আদালত থেকে শুরু করে কারাগারে নেওয়ার পুরো সময়টা জুড়ে তার চোখে–মুখে বিষণ্নতার ছাপ দেখা গেছে। এর মধ্যে আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে অনেকজন জয় বাংলা স্লোগান...
১ ঘণ্টা আগে
রাজধানীর লালবাগ থানায় জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে