
ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গফফার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভু্ক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই মাস আগে বিদেশ থেকে বাড়ি আসেন শিশুটির বাবা। গত ৩০ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন মামলার বাদী। পরে স্বামীকে আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।
এ বিষয়ে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় শিশুটির মা গতকাল সকালে বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
২ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাজীপুর টু ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে