টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে শিবিলিভস কাপের ফাইনাল নিশ্চিত করেছে কানাডা। মেয়েদের ফুটবলের এই টুর্নামেন্টে গতকাল আরেক সেমিফাইনালে জাপানকে হারায় যুক্তরাষ্ট্র। ১০ এপ্রিল ওহিওর কলম্বাসে ফাইনালে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা।
আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২২ মিনিটে পেনাল্টি থেকে টারসিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৭ মিনিটে দুর্দান্ত হেডে কানাডাকে সমতায় ফেরান ভেনেসা জাইলস। নির্ধারিত ৯০ মিনিট শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে প্রথম শট মিস করেন কানাডার অ্যাশলে লরেন্স ও ব্রাজিলের মার্তা।
কানাডা পরের চার শটে বল জালে পাঠাতে পারলও ব্রাজিলের তৃতীয় শট মিস করেন ব্রাজিলের আন্তোনিয়া। পঞ্চম শট তাদের নিতেই হয়নি। তার আগে পঞ্চম শটে জুলিয়া গ্রোসো সফল স্পট কিক নিয়ে কানাডিয়ানদের উচ্ছ্বাসে ভাসান। ৪-২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে কানাডা।
২০১৬ সালে শুরু হয় মেয়েদের ফুটবলের চার দলের টুর্নামেন্ট শিবিলিভস কাপ। এরপর থেকে নিয়মিতভাবে প্রতিবছর হচ্ছে এ টুর্নামেন্ট, যার আয়োজক যুক্তরাষ্ট্র। তাদের আমন্ত্রণে মার্কিন মুলুকে প্রতিবছর বিভিন্ন মহাদেশের অন্য তিনটি দল শিবিলিভস কাপে অংশ নেয়। টুর্নামেন্টের এটি অষ্টম সংস্করণ। আগের সাতবারের মধ্যে ছয়বার ফাইনাল খেলে প্রতিবার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ২০১৯ সালে একমাত্র শিরোপাটি জিতে ইংল্যান্ড। ব্রাজিল এ নিয়ে অংশ নিল তৃতীয়বার। একবারই তারা ফাইনাল খেলেছে, ২০২১ সালে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩-০ গোলের হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফাইনালের মঞ্চে নামতে চায় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচেও দলটির প্রতিপক্ষ সেই ভারত।
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এরই মধ্যে দল ঘোষণা করেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ যে অনেক বেশি। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের জন্য তাই সব দিক ঠিকঠাক রেখে এগোচ্ছে আলবিসেলেস্তেরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৬ ঘণ্টা আগে