আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজকুমার’। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন।
মুক্তি উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার। ২৮ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হয় টাইটেল ট্র্যাক। ২ এপ্রিল এসেছে এর দ্বিতীয় গান ‘বরবাদ’। গান দুটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া পেলেও রয়েছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে।
গেল বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। দেশের বেশ কিছু জায়গাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ সিনেমার দৃশ্যধারণ হয়েছে।
পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় দর্শকসারি থেকে পানির বোতল ছুড়ে মারলে তা আর্ক ব্যান্ডের হাসানের গায়ে এসে পড়ে। এ ঘটনার নিন্দা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনসহ (বামবা) সংগীতাঙ্গনের মানুষেরা।
৫ ঘণ্টা আগে
আজ ২২ শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নানা আয়োজন সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। নির্বাচিত কয়েকটি চ্যানেলের আয়োজনের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া উৎসবের ৮৩তম আসরে রিজোন্তি কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক প্রিমিয়ারের আগে আরও এক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অন্তর্ভুক্তির খবর...
১৭ ঘণ্টা আগে
২০১০ সালে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। ১৬ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির শততম মঞ্চায়ন। ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে হাঁড়ি ফাটিবে নাটকের শততম প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে