
বান্দরবানের থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের শাখায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করে গ্রাহক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে গেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখায় একই কায়দায় ডাকাতি করা হয়। সেখানে সশস্ত্র সন্ত্রাসীরা টাকা এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি ছিনিয়ে নিয়ে যায়।
আজ বিকেলে সচিবালয়ে নিজ কক্ষের সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এ ঘটনাগুলোর সঙ্গে জড়িত। রুমাতে সোনালী ব্যাংকে ঢোকার আগে বৈদ্যুতিক সা-–স্টেশন বন্ধ করেছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল মঙ্গলবার বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে লুট, অস্ত্র ছিনতাই ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের রেশ কাটতে না কাটতেই আজ দুপুরে থানচির কৃষি ও সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার হঠাৎ করেই পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। রুমাতে সোনালী ব্যাংকে ঢোকার আগে বৈদ্যুতিক যে সাব-স্টেশন ছিল, সেটাকে বন্ধ করে তারা ব্যাংকের দিকে অগ্রসর হয়। সেখানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ও ব্যাংকের ম্যানেজার সবাই তারাবির নামাজে ছিল। সেই সময় তারা ঢুকে দুই পুলিশকে আহত করে দুটি এসএমজিও, আটটি চায়নিজ রাইফেল লুট করে। উপজেলা কমপ্লেক্সে আনসারদের শটগানগুলোও তারা নিয়ে নেয়।’
তিনি বলেন, ‘হামলাকারীরা সোনালী ব্যাংকের একটা ভল্ট ভাঙে। আরেকটা ভাঙতে পারেনি। অফিশিয়াল কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। সোনালী ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে। কত টাকা নিয়েছে, সেটা এখনো অফিশিয়ালি জানা যায়নি।’
এসব ঘটনায় কেএনএফ জড়িত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ইদানীং কুকি-চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। কুকি-চিন আগেও বান্দরবানে একটি জায়গায় অবস্থান করে জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। আমাদের র্যাব ও আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছে।’

নেতা–কর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বক্তব্য দিয়েছে শেখ হাসিনা। সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন হয়েছে–এ রকম নজির নেই। দেশে কোনোভাবে তাকে আনা হলে বা দেশের কোথাও তাকে পাওয়া গেলে তাকে...
২২ মিনিট আগে
বন্যাকবলিত ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক সহযোগিতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর...
৪০ মিনিট আগে
রাজধানীতে দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ধানমন্ডি ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্পিকারের দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। আজ রোববার বিকেলে তাঁর স্মরণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে আলোচনা হয়। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের বাকি কার্যসূচি..
১ ঘণ্টা আগে