মাঠে নামলেই উইকেট—২০২৪ আইপিএলে মোস্তাফিজুর রহমানের কাছে ব্যাপারটা এমনই। টুর্নামেন্টের ১৫ ম্যাচ পেরিয়ে যাওয়ার পরও সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ এখনো রয়েছে তাঁর কাছেই। তবে গত রাতে ঢাকায় চলে আসতে হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। ‘পার্পল ক্যাপের’ দৌড়ে বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে টক্কর চলছে মায়াংক যাদবের।
এবারের আইপিএল দিয়েই ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয় মায়াংকের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই পেসারের ১৫০ কিলোমিটার গতির ওপর বোলিং করা একরকম অভ্যাস হয়ে গেছে। তাঁর গতিতে পরাস্ত হয়ে প্রতিপক্ষ ব্যাটাররা উইকেট হারাচ্ছেন। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—দুই দলের বিপক্ষেই ৩টি করে উইকেট নিয়েছেন। মাত্র ২ ম্যাচেই ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ৭ উইকেট নিয়ে শীর্ষে থাকা মোস্তাফিজের তাই ‘পার্পল ক্যাপ’ ধরে রাখা একটু কঠিনই বটে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল শুরু হবে ভিসাপ্রক্রিয়া। ভিসাপ্রক্রিয়ার আরও কিছু কাজ থাকবে, যেটি রোববার ও সোমবার হতে পারে।এমন পরিস্থিতিতে ৫ ও ৮ এপ্রিল চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ দুটি না-ও খেলা হতে পারে মোস্তাফিজের। ৭ এপ্রিল লক্ষ্ণৌর ম্যাচ রয়েছে গুজরাট টাইটানসের বিপক্ষে। যেভাবে পাগলা ঘোড়ার মতো মায়াংক ছুটে চলেছেন, তাতে ফিজকে টপকে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাঁর (মায়াংক) পক্ষে যে সময়ের ব্যাপার মাত্র।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে গতকাল ১৫৬.৭ কিলোমিটার বেগে বোলিং করেছেন মায়াংক। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ গতির বোলিংয়ের সেরা পাঁচে তিনি এরই মধ্যে জায়গা করে নিয়েছেন। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিতেই হয়েছেন ম্যাচসেরা। মায়াংকের এবারের লক্ষ্য ভারতীয় জাতীয় দলে খেলা। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ শেষে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘দুটি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে ভালো লাগছে। দল জেতায় আরও বেশি খুশি। ভারতীয় দলে যত তাড়াতাড়ি খেলতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
গতির সঙ্গে লাইন-লেংথটাও দারুণ বজায় রাখতে পারেন মায়াংক। ৫.১২ ইকোনমি যে তাঁর কৃপণ বোলিংয়ের পক্ষেই কথা বলছে।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি পাঁচ বোলার
উইকেট ইকোনমি দল
মোস্তাফিজুর রহমান ৭ ৮.৮৩ চেন্নাই সুপার কিংস
মায়াংক যাদব ৬ ৫.১২ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
যুজভেন্দ্র চাহাল ৬ ৫.৫ রাজস্থান রয়্যালস
মোহিত শর্মা ৬ ৭.৭৫ গুজরাট টাইটানস
খলিল আহমেদ ৫ ৭.৩৩ দিল্লি ক্যাপিটালস
* ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১০ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১৩ ঘণ্টা আগে