
আর কিছুদিন পরই ঈদ। ঈদের লম্বা ছুটিতে শহর ছেড়ে বাড়ি যাবেন অনেকেই। যেহেতু দীর্ঘ সময় পর ফেরা হবে তাই বারান্দা ও ছাদের গাছগুলোর তো একটা ব্যবস্থা করে যেতে হবে; যাতে করে গাছগুলো পর্যাপ্ত পানি পায় ও যত্নে থাকে। ছুটিতে গেলে গাছগুলো যেন ভালো থাকে সে জন্য যা যা করা যেতে পারে–
প্রতিবেশী বা বাড়ির কেয়ার টেকারকে দায়িত্ব দিন
এটা সহজ এবং নির্ভরযোগ্য উপায়। আপনি ছুটিতে থাকার সময়টায় প্রতিবেশী বা কেয়ার টেকারকে যদি অনুরোধ করেন একদিন অন্তর অন্তর গাছগুলোয় পানি দিতে, তাহলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। অল্প ও ছোট টবের গাছ হলে সেগুলো পাশের ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করতে পারেন। ছাদে গাছ থাকলে অবশ্য চিন্তা অনেকটাই কম থাকে, কারণ এ সময় বৃষ্টিও হয়, ফলে গাছ পর্যাপ্ত পানিও পায় ও আলো, বাতাসে ভালোও থাকে।
সতেজ রাখার জন্য
ছুটিতে যাওয়ার আগে গাছের গোড়ায় স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। এতে গাছ তার প্রয়োজনমতো পানি শোষণ করে নিতে পারবে। এ ছাড়া প্লাস্টিকের বোতলের নিচে ছোট ছোট ছিদ্র করে তাতে পানি ভরে ওপর থেকে গাছের ওপর ঝুলিয়ে দিতে পারেন। এতে প্রতি ২-৩ সেকেন্ড সময়ে এক ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় ৩-৪ দিন সময় লেগে যাবে আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না।
ছোট গ্রিনহাউজ তৈরি করে নিন
আপনার গাছের সংখ্যা যদি কম হয় তাহলে নিজেই তৈরি করে নিতে পারেন একটি ‘মিনি গ্রিনহাউজ’। বড়, স্বচ্ছ প্লাস্টিকের একটি ব্যাগ জোগাড় করে নিন। এর তলায় একটি কাপড় বিছিয়ে নিন। এর ওপরে গাছগুলোকে রাখুন। এরপর প্লাস্টিকের ব্যাগের ভেতরে বাতাস ভরে দিন যাতে ফুলে থাকে। ব্যাগটা বেঁধে ফেলুন। প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরার আগেই এসব টবে ভালো করে পানি দিয়ে দিন। ব্যাগটাকে অবশ্যই ঘরের ভেতরে, ছায়ায় রাখুন। এতে গাছগুলো থেকে পানি শুকিয়ে যাবে না, প্লাস্টিকের ব্যাগের ভেতরেই থাকবে।
বারান্দায় অতিরিক্ত রোদ এলে
বারান্দায় অতিরিক্ত রোদ এলে গাছের গোড়ার মাটি দ্রুত শুষ্ক হয়ে যায়। ফলে নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন পড়ে। এর জন্য একটি বালতিতে পানি নিয়ে তা বারান্দায় রাখুন। বারান্দায় যতগুলো টপ, ঠিক ততগুলো পাটের দড়ি নিন। দড়িগুলোর এক প্রান্ত ওই বালতির পানিতে ভেজান ও অপর প্রান্তগুলো একেকটি টবের মাটিতে গুঁজে দিন। এতে করে রোজ প্রয়োজনমতো গাছ তার প্রয়োজনীয় পানি শুষে নিতে পারবে।
সূত্র: এগ্রিকালচারাল ডাইজেস্ট, সিনেট ও অন্যান্য

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
১ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৬ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১০ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১১ ঘণ্টা আগে