ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি’ ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সদস্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির প্রধান আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান। বাকি সদস্যরা হলেন—হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সেটি যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
এ ছাড়া, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ তদন্ত করতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট।
এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন বিভাগের দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ এলে সেটি তদন্ত করতে একটি কমিটি করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সেটির তদন্তের কাজ শেষ করতে উপাচার্য নির্দেশ দিয়েছেন।’
কমিটির বাকি সদস্যরা হলেন—সিন্ডিকেট সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২০ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬