
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ১৫ শতাংশ হারে আয়কর দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাহিদাপত্র দেওয়া এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা।
এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।
আজ রোববার এপিইউবি চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর দেওয়া-সংক্রান্ত রিট আপিলের নিষ্পত্তি করা হয়েছে। আপিল বিভাগের পর্যবেক্ষণের বিশদ বিবরণ ‘আদেশের পূর্ণাঙ্গ পাঠ’ এখনো প্রকাশিত হয়নি। অথচ এনবিআর থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর দেওয়ার চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুঃখজনকভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
আদালত কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং সে অনুযায়ী আয়কর প্রদান-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ না দিয়ে রোজা চলাকালীন মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা অমানবিক পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং আয়কর আইন অনুযায়ী আয়কর প্রদান-সংক্রান্ত বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রকাশের আগে এনবিআর বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় এ খাতে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
করোনা মহামারির পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার ব্যয় মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইনগত জটিলতা নিরসনের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায় না করা এবং ঈদের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার মতো চূড়ান্ত পদক্ষেপ প্রত্যাহার করে অ্যাকাউন্টগুলো চালুর জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফ করা ঋণের প্রায় ৫২ শতাংশই কৃষি ব্যাংকের। এ ছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশই এককভাবে কৃষি ব্যাংক অর্থায়ন করছে।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব মহামন্দার কবলে পড়বে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
‘এসো হে বৈশাখ, এসো, এসো’—এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার নিকুঞ্জ-২ এলাকার শরীরচর্চা ও সামাজিক সংগঠন ‘প্রভাতী মেলা’র সদস্যরা আয়োজন করেন পয়লা বৈশাখের বিশেষ পান্তা-ইলিশ অনুষ্ঠান।
১৬ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ চাপ, বৈশ্বিক অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য অত্যন্ত সতর্ক, সংকোচনমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
১ দিন আগে