
সিরাজগঞ্জের বেলকুচি জনতা ব্যাংক তামাই শাখা থেকে ৫ কোটি ২২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট–১ এর আদালতে তাঁদের হাজির করে পুলিশ। পরে তাঁরা জামিন আবেদন করলে বিচারক কে, এম শাহরিয়ার শহীদ বাপ্পি তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে জিআরও আজগর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার রাতে জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন (৪২), সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) এবং ব্যাংক অফিসার রাশেদুল ইসলাম (৩১)।
সিরাজগঞ্জ জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলামের অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ মার্চ জনতা ব্যাংক তামাই শাখায় অডিট করা হয়। অডিটের সময় ক্যাশ ভল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা গরমিল পাওয়া যায়। এ সময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁরা জানান টাকাগুলো চুরি হয়েছে।
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আমরা অভিযোগপত্রটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছি। মামলা দায়ের হবে দুদকে।’

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার মুজাহিদ ইসলাম পুলিশ ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, ধর্ষণের পর শিশুটির চিৎকার ঠেকাতে গলা চেপে হত্যা করা হয়।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কালুরগাঁওয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূপুরের সাবেক স্বামী মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
৩৭ মিনিট আগে
রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবার করা মামলার ভিত্তিতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে