আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (রোববার) থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর আগে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে, তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
গত ১৩ মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে।
কোন তারিখের টিকিট কবে পাওয়া যাবে
৩ এপ্রিলের আগাম টিকিট দেওয়া হবে আগামীকাল ২৪ মার্চ, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট দেওয়া হবে।
এ ছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket. railway. gov. bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বান্দাবাজারের (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। অভিযানে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...
২ ঘণ্টা আগে
দেশের প্রথম ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন এক নির্মোহ সাক্ষী ফাতেমা। খালেদা জিয়ার কারাজীবনের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের অসহায় সময়, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর—সবখানেই নিবেদিত অবস্থান ছিল ৩৫ বছর বয়সী এই বিশ্বস্ত ছায়াসঙ্গীর।
২ ঘণ্টা আগে