পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে খনিতে আটকা পড়া ৮ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
খোস্তের খনি অঞ্চলে হারনাইয়ের একটি খনিতে গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে। এতে শ্রমিকেরা পাশের খনির প্রায় ২৪০ মিটার (৮০০ ফুট) নিচে আটকে পড়ে। উদ্ধারকারীরা রাতভর কাজ করে বুধবারের মধ্যে ১২ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।
সহকর্মীদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আটজন শ্রমিক কয়েক ঘণ্টা খনিতে আটকে ছিলেন। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয় সরকারি উদ্ধারকারী দল। তাদের মধ্যে কয়েকজন অচেতন অবস্থায় ছিলেন।
বেলুচিস্তানের খনির মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানি আজ মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন যে, মিথেন গ্যাসের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের কয়লা-সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে দুর্ঘটনার একটি সাধারণ কারণ হচ্ছে এই মিথেন গ্যাস।
বুধবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানান বেলুচিস্তানের খনি পরিদর্শক আবদুল গলি বেলুচ। তিনি বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। উদ্ধারকারী দলের সদস্যরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। জীবিতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে বিস্ফোরণে মাত্র ১০ জন শ্রমিক আটকা পড়েছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পাকিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। এক বছর আগে হারনাই জেলায় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হন।
এর আগে, ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হন ৪৩ শ্রমিক।

স্পেনের দুর্গম পাহাড়ে নেকড়ের দলে ১২ বছর কাটিয়ে বিশ্বজুড়ে আলোচিত হওয়া মার্কোস রদ্রিগেজ পানতোজা মারা গেছেন। ‘স্পেনের মোগলি’ নামে পরিচিত এই মানুষটির বয়স হয়েছিল ৮০ বছর। গত ১৫ আগস্ট স্পেনের উত্তরাঞ্চলীয় ওউরেন্স প্রদেশে তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সম্পর্কিত কয়েকটি সাম্প্রতিক বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেছেন। আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব বিষয় নিয়ে কথা বলেন।
৪৩ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর ঘিরে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যে তা তড়িঘড়ি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
১ ঘণ্টা আগে
১৯৭৬ সালের ঐতিহাসিক এন্টেবে বিমানবন্দর জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি সেনা কমান্ডার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই ইয়োনাতান নেতানিয়াহুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেছে উগান্ডা। এন্টেবে সামরিক অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কামপালা থেকে প্রায়...
৫ ঘণ্টা আগে