নিজের ৩৫তম জন্মদিনটা দুর্দান্তভাবেই রাঙালেন তামিম ইকবাল। ডিপিএলের শুরুর তিন ম্যাচে ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার আজ ফিফটি তুলে নিয়েছেন। তামিমের মতো ম্যাচে ফিফটি পেয়েছেন তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন।
দুই ওপেনারের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন তামিম-পারভেজ। তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হয়ে যান। ৬৭ রানে ফিরে যাওয়ার আগে তামিম ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি ব্যাটার। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। জয়ের বাকি কাজটুকু সেরেছেন বিশাল চৌধুরী (৬) ও নাঈম ইসলাম (৮)।
প্রাইম ব্যাংকের জয়ের কাজটা অবশ্য আগেই করে রেখেছেন দলের বোলাররা। প্রতিপক্ষ রূপগঞ্জকে ১৩২ রানে আটকিয়ে দিয়ে। প্রাইমের বোলাদের দাপটের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন শামসুর রহমান শুভ। ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রাইমের সেরা বোলার নাজমুল ইসলাম অপু।
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয় পেয়েছেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরাও। প্রতিপক্ষ সিটি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভালো কিছু করতে না পারলেও বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৭৮ রানে আটকিয়ে রাখতে অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর মতোই ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডলও। তবে সাকিবের চেয়ে বোলিংয়ে ২ রান কম দিয়ে। বাঁহাতি স্পিনারের ৩৯ রানের বিপরীতে ৩৭ রান দিয়েছেন পেসার রিপন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শেখ জামাল। শুরুটা অবশ্য ভালো ছিল না শেখ জামালের। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। এ সময় ১৪ বলে ১৯ রান করে আউট হন সাকিব। পরে সেই ধাক্কা পঞ্চম উইকেটে সামলিয়ে নেন সোহান ও ইয়াসির আলী রাব্বি। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়েন তাঁরা। দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছে দুই ব্যাটার। সোহানের অপরাজিত ৭২ রানের বিপরীতে ৭৮ রান আউট হন ইয়াসির আলী। আউট হলেও ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
দিনের আরেক ম্যাচ দুপুরের দিকেই জয় তুলে নিয়েছে আবাহনী। নারায়ণগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৭১ রানে অলআউট করে ২২৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন তানভীর ইসলাম। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও তাঁর হাতে উঠেছে।

১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। জানুয়ারি মাস থেকে তাঁর দেশের জার্সিতে ফেরা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কিন্তু তাঁর ফেরাটা যে অত সহজ হবে না। কারণ, বাংলাদেশের তারকা অলরাউন্ডার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরকম সময়ে বগুড়ায় দেখা গেল সাকিব-উন্মাদনা। বিসিএল ওয়ানডের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে সাকিবের নামে গলা ফাটিয়েছেন দর্শকেরা।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বাগতিক ভারত বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে। সুপার এইটে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও নিশ্চিত হচ্ছে না তাদের সেমিফাইনাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে ভারত-জিম্বাবুয়ে। এই ম্যাচে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক বস্তু
৩ ঘণ্টা আগে
কল্পনা করতে পেরেছিলেন। সবশেষ চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান এবার বিদায় নিয়েছে প্লে-অফেই। তাদের মতো শেষ ষোলোতে উঠতে পারেনি আরেক বিখ্যাত দল জুভেন্টাসও।
৪ ঘণ্টা আগে