Ajker Patrika

আজ কি আর খেলা হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ০১
আজ কি আর খেলা হবে না
আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ। ছবি: আজকের পত্রিকা

আকাশে মেঘ জমায় দ্বিতীয় সেশন শেষ হতেই ফ্লাডলাইট জ্বালানো হয়েছিল। কৃত্রিম আলোতে খেলা হয়েছে কিছুক্ষণ। কিন্তু এই সমস্যা বেড়ে যাওয়ায় খেলাই বন্ধ করে দেন ম্যাচ অফিসিয়ালরা।

খেলা বন্ধ হওয়ার আগে ৭০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৭ রান। এখনো দিনের খেলা বাকি আরও ২০ ওভার। বাকি ওভারগুলো মাঠে গড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

খেলা বন্ধ হওয়ার কিছুক্ষণ পর মাঠে নামেন আম্পায়াররা। কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেও সিদ্ধান্ত নিতে পারেননি। তাই দিনের বাকি অংশের খেলা হবে কি না, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।

আকাশের অবস্থা বলছে, আজ আর মাঠে বল গড়ানোর সম্ভাবনা খুব কম। কেবল মিরপুরের আকাশ থেকে মেঘ সরে গেলেই পুরনায় খেলা শুরু করতে পারবেন ম্যাচ অফিসিয়ালরা।

মাঠ ছাড়ার সময় ৯৬ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির অপেক্ষায় এই ওপেনার। তাঁর সঙ্গী লিটন দাস ৭ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত