Ajker Patrika

প্রথম ইনিংসে ৪০০ রান করতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ইনিংসে ৪০০ রান করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। খেলেছে ৭৪ ওভার। ওভার পিছু রান উঠেছে ২.৮৭। মোটা দাগে বলতে গেলে ধীর গতিতেই রান তুলেছে বাংলাদেশ।

তবে প্রথম ইনিংসে ৪০০ রানের লক্ষ্য বাংলাদেশের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এই লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। মোহাম্মদ আশরাফুল চাকরি হারানোর পর তিন দিন আগে আপদকালীন দায়িত্ব পড়েছে যাঁর কাঁধে। ব্যাটিং কোচ বললেন, ‘হাতে ৭ উইকেট আছে। আশা করব (প্রথম ইনিংসে আমরা) ৪০০+ রান করব। তাহলে আমরা ম্যাচে ভালো অবস্থায় থাকব।’

শামার জোসেফ, জেডন সিলসদের সামনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ক্যারিবীয় পেসারদের হিমশিম খাচ্ছিলেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলামরা। মাত্র ৯ রানে তামিমকে হারানো বাংলাদেশ প্রথম ১০ ওভারে করতে পেরেছিল ১৯ রান। শুরুর ধাক্কা সামলে তাওহীদ হদয়, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন সাদমান। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন এই ওপেনার। এমন দারুণ ব্যাটিং করায় সাদমানের প্রশংসা করতে ভুলেননি সালাহ উদ্দিন, ‘সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে। ৫০-৬০ রানের ইনিংস অনেক খেলেছে, ইদানীং লম্বা হচ্ছিল না। সে নিজেকে নিয়ে কাজ করছে।’

সাদমানের ব্যাটিং নিয়ে প্রশংসা করলেও টপঅর্ডাররা দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই মনে করেন সালাহ উদ্দিন, ‘আমার মনে হয় এখানে (এই টেস্টের উইকেট) বোলারদের জন্য কিছু আছে। ভালো বল করলে বোলাররা ভালো কিছু পাবে। আমাদের ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলেছে। টপ অর্ডার আরও ভালো করতে পারত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতাম।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত