সত্যজিৎ রায়ের ‘দুর্গা’, তাঁকে এভাবেই চেনেন সিনেমাপ্রেমীরা। ‘পথের পাঁচালী’ সিনেমার চরিত্রটির কথা উঠলেই মনে আসে অভিনেত্রী উমা দাশগুপ্তের সেই প্রাণোচ্ছল হাসি। যদিও বর্তমানে শোবিজ থেকে দূরে রয়েছেন তিনি। এর মাঝেই গতকাল শুক্রবার হঠাৎই খবর ছড়ায় উমা দাশগুপ্ত মারা গেছেন।
খবর ছড়াতেই সিনেমাপাড়ায় শোরগোল পড়ে যায়। তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উমা দাশগুপ্ত সুস্থ রয়েছেন। গত বৃহস্পতিবারই শান্তিনিকেতন থেকে তিনি ফিরেছেন।
শৈশব থেকেই উমা দাশগুপ্ত থিয়েটার করতেন। তিনি যে স্কুলে পড়াশোনা করতেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই সূত্রেই ‘পথের পাঁচালী’ সিনেমার জন্য উমা দাশগুপ্তকে আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায়। তবে উমার বাবা কোনোভাবেই চাননি যে তাঁর মেয়ে অভিনয় দুনিয়ায় আসুক। সত্যজিৎ রায়ই তাঁর বাড়ির লোকজনকে রাজি করান।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালীকে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। সেই সিনেমার ছোট্ট দুর্গা এবং তাঁর অভিনয় এতগুলো বছর পরে গিয়েও দর্শকদের মনে জীবন্ত। পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই গভীরভাবে দাগ কেটেছিল এমনটা নয়, দর্শকও নিজেদের অজান্তেই অঝোরে কেঁদেছিলেন।

মৃত্যুর ৯ মাস পর সম্মানজনক এমি অ্যাওয়ার্ড লাভ করেছেন হলিউডের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা রব রাইনার। ‘দ্য বেয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
১০ ঘণ্টা আগে
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত সিনেমায় মনোজ অভিনয় করছেন মহাত্মা গান্ধীর চরিত্রে।
১০ ঘণ্টা আগে
সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছের প্রতি তাঁর দুর্বলতার কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে
বিবাহবিচ্ছেদ হওয়া দীপা নামের এক নারীকে ঘিরে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বানিয়েছেন লিসা গাজী। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর গত বছরের ১৯ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে।
১১ ঘণ্টা আগে