
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান সোলায়মান মোল্লা (৪৫)। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. মৃদুল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মৃদুল কান্তি সরকার জানান, আজ শুক্রবার শুক্রবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান সোলায়মান মোল্লা। তিনি আরও জানান, গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে সোলায়মান মোল্লা নামে একজন আইসিইউতে মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজিজুল নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো হাসপাতালে ভর্তি।
নিহত সোলায়মান মোল্লার ছেলে আকাশ জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাট বায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন। তাঁরা ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিলেন তাঁর বাবা।
এই ঘটনায় আরও দগ্ধ হন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) এবং তাঁর দুই ছেলে নুর নবী নিলয় (৩) ও নীরব (৭)।
উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন।
ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন।
আরও পড়ুন—

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৩ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে