নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) ২ জন স্বতন্ত্র পরিচালকসহ সর্বোচ্চ ১৫ জন পরিচালক থাকতে পারবে। ঋণখেলাপি ব্যক্তি পরিচালক হতে পারবেন না। স্বতন্ত্র পরিচালকদের স্নাতক ডিগ্রিধারী ও ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং ন্যূনতম বয়স ৪৫ এবং সর্বোচ্চ বয়স ৭৫ বছর হতে হবে। সক্ষমতা বিবেচনায় মাসে সম্মানী হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনো ব্যক্তি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ স্বতন্ত্র পরিচালকদের অভিজ্ঞতা ও উপযুক্ততা বিষয়ে এমন নির্দেশনা জারি করেছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এতে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক নিয়োগে সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, হিসাব পেশায় নিয়োজিত হিসাববিজ্ঞান বিষয়ে প্রফেশনাল ডিগ্রিধারী ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে।
কোনো ফাইন্যান্স কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনো ব্যক্তি ওই ফাইন্যান্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
এছাড়া মনোনীত ব্যক্তি ব্যাংক-কোম্পানি, বিমা কোম্পানি বা এ ধরনের কোম্পানিগুলোর কোনো সাবসিডিয়ারি কোম্পানির পক্ষে পরিচালক থাকতে পারবেন না। ফৌজদারি কোনো অপরাধে দণ্ডিত কিংবা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে এ পদে নিয়োগ দেওয়া যাবে না।
ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি ওই তালিকা থেকে অব্যাহতি প্রাপ্তির ৫ বছর না হওয়া পর্যন্ত কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক হওয়ার যোগ্য হবেন না।
স্বতন্ত্র পরিচালকদের নিজস্ব সক্ষমতা বিবেচনায় প্রতি মাসে স্থায়ী সম্মানী বাবদ সর্বোচ্চ ৫০ হাজার টাকা (প্রযোজ্য কর কর্তন সাপেক্ষে) প্রাপ্য হবেন। পর্ষদ বা সহায়ক কমিটির প্রতিটি সভায় উপস্থিতি থাকলে সম্মানী হিসেবে পাবেন ১০ হাজার টাকা।

পাঁচ বছরে অর্থনীতিকে স্থিতিশীলতা থেকে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করেছে সরকার। ২০৩০–৩১ অর্থবছরের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলার, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
১৯ ঘণ্টা আগে
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে...
২১ ঘণ্টা আগে
কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
১ দিন আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
১ দিন আগে