গত বছর প্রয়াত রক আইকন আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ ও আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ নিয়ে এশিয়াটিকের সঙ্গে চুক্তি হয় আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের। সেই চুক্তি অনুযায়ী রোজার ঈদে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্সে’। গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু। ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।
গীতিকার নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক অপ্রকাশিত গান রয়েছে। এলআরবির গিটারিস্ট মাসুদ গানগুলো খুব যত্নে রেখেছেন। সেখান থেকেই গানগুলো ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে।’
এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেনের হার্ডডিস্কে; যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ আমিই করতাম। তিনি একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন।
এরপর সেখান থেকে বাছাই করে অ্যালবামে প্রকাশ করতেন। বাকি গানগুলো রয়ে যেত। সেই অপ্রকাশিত গানগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন।’মাসুদ আরও জানান, এ বছর ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানগুলো প্রকাশ পাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫